হোটেল থেকে তৃণমূল নেতার লাশ উদ্ধার, বান্ধবী আটক!
ভারতের পশ্চিমবঙ্গে মন্দারমণি এলাকায় বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলেন তৃণমূল নেতা আবুল নাসার। শনিবার সকালে হোটেলের কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় আটক করা হয়েছে তৃণমূল নেতার বান্ধবীকে। খুন না আত্মহত্যা, এখনও পরিষ্কার নয়। তবে মৃতের স্ত্রী খুনের অভিযোগ করছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ সূত্র জানায়, নিহত আবুল নাসার উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি বেড়াতে গিয়ে ছিলেন তিনি।
শনিবার সকালে হোটেলে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন হোটেলের লোকজন। ফোন করে খবর দেওয়া হয় পুলিশে। তার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। যে নারীর সঙ্গে আবুল বেড়াতে এসেছিলেন, তাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
আমডাঙার আদহাটা পঞ্চায়েত এলাকায় বাড়ি আবুলের। তার স্ত্রী ওই পঞ্চায়েতের উপপ্রধান। আবুলও দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত বলে তার পরিবার জানায়। আবুলের মৃত্যসংবাদ বাড়িতে পৌঁছনোর পর খুনের অভিযোগ করছে পরিবার।
তারা জানিয়েছে, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন আবুল। তিনি আত্মহত্যা করতে পারেন না। যদিও মৃত্যুর নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ নেই বলে দাবি করেছেন আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আনিসুর রহমান।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস