পাকিস্তানে জঙ্গি হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশের সিনিয়র কর্মকর্তা হিদায়াত উল্লাহ। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এই হামলা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে হামলা চালানো হয়। হামলাকারীরা হালকা এবং ভারী অস্ত্র ব্যবহার করেছে।
হিদায়াত উল্লাহ বলেন, ‘এলাকায় একটি তল্লাশি অভিযান চলছে।’
পাকিস্তান তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। গ্রুপটি দাবি করেছে, হামলায় ৩৫ জন নিরাপত্তা কর্মী নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। যদিও তারা তাদের যোদ্ধাদের হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।
টিটিপি সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়েছে। সংগঠনটি বিভিন্ন সুন্নি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর ছাতার সংগঠন হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকার উৎখাত করে কঠোর ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, টিটিপি আফগান তালেবান থেকে আলাদা হলেও ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় থাকা ইসলামপন্থী গোষ্ঠীর প্রতি আনুগত্য প্রকাশ করেছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস