সাগরে ভাসমান ১০২ রোহিঙ্গাকে উদ্ধার শ্রীলঙ্কা নৌবাহিনীর
ভারত মহাসাগারে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১০২ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এই রোহিঙ্গাদের মধ্যে নারী ও পুরুষের পাশাপাশি ২৫ জন শিশুও রয়েছে।
এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে এ তথ্য। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার ভোরবেলায় শ্রীলঙ্কার উত্তর উপকূলে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে প্রশাসনকে জানান স্থানীয় মৎসজীবীরা। পরে নৌবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।
পৃথিবীর সবচেয়ে নিপীড়িত জনগোষ্ঠী মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা। মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যভিত্তিক এই জাতিগোষ্ঠী বহু বছর ধরে সেনাবাহিনী ও প্রশাসনের নিপীড়ন সহ্য করছে। ২০১৭ সালে আরাকানে সেনাবাহিনী অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে এসেছে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর রোহিঙ্গাদের মধ্যে সাগরপথে আরাকান ছেড়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। সাগরপথে সাধারণত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার যাওয়ার চেষ্টা করেন তারা। তবে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় অহরহ নৌকা ডুবে সলিল সমাধিও ঘটে অনেকের।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস