শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৫ রাত ১০:৭

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। বুধবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন ছাড়েনি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহসব ধরনের ট্রেন বন্ধ।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। তারা ভোর থেকেই রাজশাহী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তবে ট্রেন না পেয়ে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা। 

হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন? ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্বনির্দেশনা না দেয়াই ক্ষোভ  প্রকাশ করেন তারা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক- এমন প্রশ্নও করেন যাত্রীরা। 

এদিকে, সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও জানান রেল কর্মকর্তারা।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ