এক পরিবারের সাত শিশুসহ ১২ জনকে হত্যা করলো ইসরায়েল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক পরিবারের সাত শিশুসহ ১২ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স রেসকিউ এজেন্সি জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের ১২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার সন্ধ্যায় এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সংস্থার কর্মীরা জাবালিয়ায় খাল্লা পরিবারের বাড়ির ধ্বংসস্তূপের নিচে থেকে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করছে। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, "শহিদদের সবাই একই পরিবারের, তাদের মধ্যে সাতটি শিশু রয়েছে। এই শিশুদের মধ্যে যে সবচেয়ে বড়, তার বয়স মাত্র ছয় বছর। এছাড়া বিমান হামলায় আরও ১৫ জন আহত হয়েছে।"
ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে বলেছে যে তারা "হামাসের একটি সামরিক কাঠামোতে কর্মরত বেশ কিছু যোদ্ধাকে আক্রমণ করেছে। ওই যোদ্ধারা এই অঞ্চলে কর্মরত আইডিএফ সৈন্যদের জন্য হুমকি ছিল"।
শনিবার গাজায় শিশুদের ওপর বোমা হামলাকে ‘নিষ্ঠুরতা’ বলে নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, “শুক্রবার শিশুকে বোমা মারা হয়েছে। এটি যুদ্ধ নয়, নিষ্ঠুরতা"
এদিকে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল অন্তত ২১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও ৬১ জন। ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ২২৭ জনে। আর আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৫৭৩ জন।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস