শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আশুলিয়ায় দুই নারীর মরদেহ উদ্ধার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৫ সকাল ৫:৪০

সাভারের আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে আশুলিয়ার কুমকুমারী ও দুপুরে ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত একজনের নাম নার্গিছ (৩০)। তিনি ঠাকুরগাঁওয়ের সদর থানার কালিতলা চৌদ্দহাত গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও বিদ্যুৎ মন্ডল হারুনের স্ত্রী। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।

পুলিশ জানায়, আজ সকালে আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে নার্গিছ নামে এক নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়ার একটি কবরস্থানের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

তিনি আরও বলেন, এসব ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Parisreports / Parisreports

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা