ট্রাম্প সরকারের নয়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী (হোমল্যান্ড সিকিউরিটি) পদে নিশ্চিত হলো ডোনাল্ড ট্রাম্প মনোনীত ক্রিস্টি নোয়েমের নাম। শনিবার (২৫ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির পর নিয়োগ পান তিনি। ভোটাভুটিতে ক্রিস্টি নোয়েম ৫৯ সিনেটরের সমর্থন আদায় করেন। বিপক্ষে অবস্থান নেন ৩৪ জন।
ট্রাম্পের অভিবাসনবিরোধী কট্টর নীতির পক্ষে অবস্থান সাউথ ডাকোটার সাবেক এই গভর্নরের। অনুপ্রবেশকে আগ্রাসন বলেও আখ্যা দেন তিনি।
এখন থেকে ২ লাখ ৬০ হাজার কর্মীর মার্কিন স্বরাষ্ট্র বিভাগের নেতৃত্ব দেবেন ক্রিস্টি। তার দায়িত্বের আওতায় থাকবে সীমান্ত নিরাপত্তা, বৈধ অভিবাসন, জরুরি বিভাগ, সাইবার নিরাপত্তা, কোস্টগার্ড ও সিক্রেট সার্ভিস।
ক্ষমতা গ্রহণের পরই রিপাবলিকান মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোয় নিয়োগ নিশ্চিত করছেন ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান পিট হেগসেথ।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস