মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১-২০২৫ রাত ১১:৮

ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরে লেকের কাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর হিন্দুস্থান টাইমসের।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

পুলিশের দেয়া তথ্যমতে, নিহত ওই নারী বিবাহিত ছিলেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, নিহত ওই নারী গত ৬ বছর ধরে স্বামীর সঙ্গে ভারতে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট নিয়ে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে। তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

এদিকে ঘটনার খবর পাওয়ার পর পূর্বাঞ্চলীয় বিভাগের ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াডকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, শুক্রবার সকালে ফোন পেয়ে আমরা একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি নিষ্ঠুর অপরাধ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা