ভারতের অস্ত্র কারখানায় বড় বিস্ফোরণ, নিহত ৮
ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ৭ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মী ও চিকিৎসাকর্মীরা।
জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত ১৫ জন শ্রমিক আটকা পড়েন।
এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে, এর আওয়াজ প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২
গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
Link Copied