মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জুলাই অভ্যুত্থানে সহিংসতা: ফেব্রুয়ারির মধ্যে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৪-১-২০২৫ রাত ২:২৭

বাংলাদেশে জুলাই-আগস্টে অভ্যুত্থানে সংঘটিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই প্রতিবেদন প্রকাশিত হবে। প্রতিবেদনটি প্রকাশের আগে জাতিসংঘের মানবাধিকার দপ্তর বাংলাদেশকে অবগত করবে।

সুইজারল্যান্ডে চলমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার অবসরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক।  পাঁচ দিনব্যাপী এই ফেরাম গত ২০ জানুয়ারি শুরু হয়েছে। এতে যোগ দিতে গত সোমবার ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

ভলকার তুর্কের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একই সময়ের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশিত হবে। প্রকৃত চিত্র উপস্থাপনে এই প্রতিবেদনগুলো একে অপরকে সম্পূরক হতে পারে।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানের সহায়তা চান প্রধান উপদেষ্টা। মিয়ানমার থেকে লক্ষাধিক নতুন শরণার্থীর কারণে বিহত কয়েক মাসে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে বলে জাতিসংঘ মানবাধিকার প্রধানকে অবহিত করেন তিনি। নতুন রোহিঙ্গাদের আসা বন্ধ করতে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন ড. ইউনূস।

এ ব্যাপারে বাংলাদেশকে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তুর্ক বলেন, তিনি মিয়ানমারের বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন।

এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা