রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফুটবলার মামুনুল খুদে জিমন্যাস্টদের মেলায়


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১১:৫৯

পল্টন জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো অডিটরিয়ামে এমন দৃশ্য আগে দেখা যায়নি। স্কুলের খুদে ছেলেমেয়েরা জিমন্যাস্টিকসের নানা কসরত দেখাচ্ছে। অডিটরিয়াম রীতিমতো গমগম করছে। অভিভাবকেরা একপাশে বসে, আরেক পাশে বিচারকেরা।

কিশোর-কিশোরীদের এই সুযোগ করে দিয়েছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন। দুই দিনের পঞ্চম জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিকসের শেষ দিনে আজ নবীন জিমন্যাস্টদের অনুপ্রেরণা হয়ে এসেছিলেন মামুনুল ইসলাম।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল সাবেক জিমন্যাস্টও। ১৯৯৭ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন জিমন্যাস্টিকসেই। তিন বছর পর ফুটবলে চলে যান। দুবার ঢাকায় জাতীয় জিমন্যাস্টিকস প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন। ফ্লোর ইভেন্টে একটি পদকও জিতেছিলেন।

জিমনেসিয়ামে আজ খুদে জিমন্যাস্টদের সঙ্গে সময় কাটিয়েছেন মামুনুল। তাদের হাতে পুরস্কারও তুলে দিয়েছেন। এক ফাঁকে বললেন, ‘জিমন্যাস্টিকস করলে যেকোনো খেলাতেই ভালো করা যায়। আমার ফুটবলার হওয়ার পেছনে বড় অবদান রেখেছে জিমন্যাস্টিকস। দেখে ভালো লাগছে যে জাতীয় বয়সভিত্তিক জিমন্যাস্টিকসে প্রচুর ছেলেমেয়ে এসেছে। পরিচর্যা করলে এখান থেকে ভালো জিমন্যাস্ট বেরিয়ে আসতে পারে।’

Parisreports / Parisreports

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন

মেসির বাবা আর নেই

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি