রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৬ সকাল ৬:৫৫

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড। ইএসপিএন ক্রিকইনফো

ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানানো হয়েছে, বাংলাদেশ যদি ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানাতে থাকে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে। বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি হলে বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেয়ার পক্ষে মত দেন।

এ অবস্থায় ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি। বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত কার্যকর হলে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। 

স্কটল্যান্ড ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে চতুর্থ হওয়ায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারেনি।

Parisreports / Parisreports

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন

মেসির বাবা আর নেই

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি