বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১-৯-২০২৬ দুপুর ৪:১৯

২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালের আগেই লিওনেল মেসি বলেছিলেন, বিশ্বমঞ্চে এটাই তার শেষ ম্যাচ। ফ্রান্সের বিপক্ষে সেই নাটকীয় ফাইনাল শেষে ‘গ্রেটেস্ট অব অল টাইমের’ হাতে উঠল প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি। আর কিছু কি চাওয়ার-পাওয়ার ছিল তার! সহজ উত্তর—না। আন্তর্জাতিক অবসর নিলে শেষটা হতো রূপকথার মতো! কিন্তু আর্জেন্টিনার প্রতি ভালোবাসা আর টান তার সিদ্ধান্ত বদলে দিলো। খেলে গেলেন আরও।

আরেকটি বিশ্বকাপ যখন ঘনিয়ে আসছিল, তখনও তিনি জানতেন না, খেলতে পারবেন কি না। শেষ পর্যন্ত খেললেন এবং চমকে দিলেন চল্লিশ ছুঁইছুঁই মেসি। দলকে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখালেন, কিন্তু পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য কয়েকটি প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালের মঞ্চে বিবর্ণ মেসি ও তার দল। স্পেনের বিপক্ষে তাদের হতাশাজনক পারফরম্যান্সে চাপা পড়ল আগের সাত ম্যাচের কীর্তি। শেষটা হলো বেদনাবিধুর। 

​আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে নিয়ে গিয়ে জয়ের একেবারেই দ্বারপ্রান্তে দাঁড় করানোর পর সোমবার নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন মেসি। ১৯ জুলাই নিউইয়র্কে স্পেনের বিপক্ষে স্বপ্নভঙ্গের বেদনায় সিক্ত ম্যাচটি হয়ে থাকল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ। রূপকথার মতো না হয়ে গল্পটা হলো পরাজিত, ক্লান্ত এক নায়কের। কিন্তু দুই দশকের বেশি সময় ধরে যা করে গেছেন তিনি, তা কি চাপা পড়ে গেছে ওই এক ম্যাচের ব্যর্থতায়? ​বিশ্বকাপের মঞ্চে প্রথম অভিষেকের দুই দশক পর দেশের সাথে সব জটিল মান-অভিমান মিটিয়ে ৩৯ বছর বয়সে বিদায় নিলেন মেসি। একসময় মনে করা হতো, দেশের হয়ে ট্রফি না জেতার আক্ষেপটাই হয়তো তার পুরো ক্যারিয়ারের পরিচয় হয়ে থাকবে।

Parisreports / Parisreports

রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন

মেসির বাবা আর নেই

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি

ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করল নরওয়ে