রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক photo ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ১২:৫০

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে শেখ মোরসালিনের দেয়া একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সবশেষ র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০–তে।

হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে হামজা-জামালদের। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তা ছিল ৮৯৪.০৬।

২০১৬ সালের ২ জুনের পর এখন পর্যন্ত বাংলাদেশের সেরা র‍্যাঙ্ক এটিই। সেবার ১৮১তম অবস্থানে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

অপরদিকে, বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের । ১৩৬ থেকে ১৪২–এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)।

যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশের অন্য স্থানেও এসেছে পরিবর্তন। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি।

Parisreports / Parisreports

হামজার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করল বার্সেলোনা

রূপকথার মতো শেষ না হলেও মেসি থাকবেন চিরভাস্বর

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে বাঁচালেন নেইমার

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন

মেসির বাবা আর নেই

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

 বিষাক্ত বাতাসে বিশ্বকাপের ফাইনাল

ফাইনালে মাঠে থাকবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট!

সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, যুদ্ধ-বিতর্ক ও আবেগের লড়াই

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল নিয়েই ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল

এমবাপ্পে ও হালান্ডকে টপকে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে মেসি