ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল বন্ধ
পদ্মায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এর এক পর্যায়ে মধ্যরাত ৩টার দিকে ঘন কুয়ার কারণে নৌপথে ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্ট হয়ে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে বনলতা, বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের তিনটি ফেরি আটকা পড়লে সেখানেই নোঙর করে। পরে মধ্যরাত সাড়ে ৩টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
অন্যদিকে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও বন্ধ রয়েছে ফেরি চলাচল। নদীতে কুয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে শাহ আলী ও কিষানী নামের দুটি ফেরি নোঙর করে। পরে মধ্যরাত ২ টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বুধবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির চৌধুরী ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে বুধবার মধ্যরাত ৩ টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে তিনটি ফেরিটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
অপরদিকে একই কারণে আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ রাখা হয়েছে। তবে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে বলে তিনি জানান।
Parisreports / Parisreports
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী
ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭
‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’
হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!