মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নাটোরে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে তিন বন্ধুর মৃত্যু


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২৫ রাত ২:৯

নাটোরের লালপুরে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, একই উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)।

স্থানীয়রা জানান, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ