গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত
গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ এ্যাপারেলস্ লিমিটেড নামের কারখানায় বয়লার বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে কারখানা স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে সুজন নামের একজনের পায়ে গুরুতর জখম হয়েছে। তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কারখানাটির ম্যানেজার (প্রশাসন) এমআর শিপু চৌধুরী বলেন, প্রতিদিনের মতো কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেন। ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমের ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে দুইজন শ্রমিক গুরুতর আহত ও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। এদের মধ্যে সুজনের বাঁ পায়ে আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, স্যাম্পল রুমে একটি বয়লার। সেটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে চালু করে। তারা হয়তো খেয়াল করেনি যে সেটি পানি নিচ্ছে কিনা। বয়লার হিট হতে হতে স্ট্রিম আউট লাইন ছেড়েছে তখন বিস্ফোরণ হয়েছে।
Parisreports / Parisreports
কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং
নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ
জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন
গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু
পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি
ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ