মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

পিরোজপুরে সেনা সার্জেন্টকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২১-১-২০২৫ রাত ১২:৫২

পিরোজপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. মিরাজ শিকদার (৪০) নামে সেনাবাহিনীর এক সার্জেন্টকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। পরে এক মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) ভোররাতে এ হামলার ঘটনা ঘটে। মিরাজ শিকদারের বাবা মো. সালাম শিকদার পিরোজপুর সদর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করলে রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।
 
গ্রেফতাররা হলেন কাউখালী উপজেলার ফলইবুনিয়া গ্রামের বেবি খাতুন (৩৫), ইভা খাতুন (৪৯) ও হাসিনা খাতুন (৩২)। আহত মিরাজ শিকদার বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
 
আহতের পরিবার সূত্রে জানা যায়, মিরাজ শিকদার বর্তমানে কক্সবাজারের রামু সেনানিবাসে কর্মরত। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। তার ফুফাতো ভাই মো. মিঠু খন্দকারকে পিরোজপুর সদরে পৌঁছে দিতে রওনা হন। পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মিরাজ শিকদার ও তার ফুফাতো ভাই গুরুতর জখম হন। পিরোজপুর সেনা ক্যাম্পের মেজর আশরাফুল ইসলাম আহতের বাড়ি পরিদর্শন করেন এবং ঘটনাস্থল ঘুরে দেখেন।
 
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বলেন, ‘গ্রেফতার অভিযানে তৎপরতা চলছে এবং মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ