মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জো বাইডেন

যুক্তরাষ্ট্রে বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৫ রাত ৯:৪৬

ক্ষমতার মেয়াদ শেষে হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বিদায়ী ভাষণ দেন তিনি। বলেন, একটি গুণগত রাজনীতির জন্য চেষ্টা করেছেন তবে তা এখন দ্রুত অদৃশ্য হয়ে যাচ্ছে। খবর-সিএনএন

জো বাইডেন বলেন, ‘দেশকে এমন কিছু বিষয়ে সতর্ক করতে চাই; যার জন্য আমি উদ্বিঘ্ন। এবং এটি একটি বিপজ্জনক উদ্বেগ। তা হলো- খুব অল্প সংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতা কুক্ষিগত হতে হতে যাচ্ছে, যা বিপজ্জনক। এটি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য হুমকি। আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে এগিয়ে যেতে হবে।’

মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বাইডেন বলেন, মার্কিনরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

ভাষণে জলবায়ু পরিবর্তন নিয়েও বাইডেন বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, ক্ষমতাশালীরা তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে সেগুলো নষ্ট করে দিতে চায়।’ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তন ইস্যুকে এর আগে তামাশা বলে মন্তব্য করেছিলেন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা