শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

পছন্দের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় খুন


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২৫ সকাল ৯:১২

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে পছন্দের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় নিজের ২০ বছরের মেয়েকে গুলি করে হত্যা করল এক বাবা। পুলিশ অফিসারদের উপস্থিতিতেই এ খুন করেন তিনি। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিয়ের চার দিন এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, মেয়ে তানু গুর্জর অমতে তার পরিবার বিয়ের আয়োজন করেছিল। তানু সেই বিয়ের বিরোধিতা এবং নিজের পছন্দের একজনকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন।

পুলিশ সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, তানু গুর্জর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় ৫২ সেকেন্ডের একটি ভিডিওবার্তা পোস্ট করেছিলেন। তাকে বলতে শোনা যায়, ‘আমি ভিকিকেই বিয়ে করতে চাই। আমার পরিবার প্রথমে রাজি হলেও এখন অস্বীকার করছে। তারা আমাকে প্রতি দিন মারধর করেন। আমাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। আমার কিছু হয়ে গেলে সে জন্য দায়ী থাকবে আমার পরিবার।’

এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা ভিকাম ‘ভিকি’ মাওয়াই নামের ওই ব্যক্তির সঙ্গে ছয় বছর ধরে সম্পর্ক ছিল তানুর।

ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ তানুর বাড়িতে ছুটে যায়। একটি কমিউনিটি পঞ্চায়েত সভা বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন। এক পর্যায়ে পুলিশের সামনে শুরু হয় কথা কাটাকাটি। এসময় তানুর বাবা তার সঙ্গে একান্তে কথা বলার অনুরোধ করেন।

পরে মেয়েকে ভেতরের একটি ঘরে নিয়ে যান বাবা মহেশ গুর্জর। সঙ্গে যান ভাই রাহুল। এর পর পুলিশকর্তাদের উপস্থিতিতেই মেয়েকে গুলি করেন তারা। তানুর বুকে, কপালে ও ঘাড়ে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এরপর পিস্তল নিয়ে পুলিশের ওপর চড়াও হন মহেশ ও রাহুল। মহেশকে গ্রেফতার করা হলেও রাহুল পালিয়ে যান। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Parisreports / Parisreports

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল

গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা

ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল

নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২

গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা