মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ট্রাক মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১-২০২৫ রাত ১১:৮

রাজশাহীর বাঘায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলের সাজের বটতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।

বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছলে অপর দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় আখ বোঝাই ট্রলির চাকায় স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন দুজন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনার পর থেকেই সেই আখ বোঝাই ট্রলি ও ট্রাকটি পালিয়ে যায়। তাদের মৃত্যুর বিষয়ে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ