মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আজহারীর মাহফিল ঘিরে অর্ধশতাধিক জিডি, আটক ১০


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১-২০২৫ সকাল ৭:৩৮

সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে অংশ নিতে এসে মোবাইল ফোন ও স্বর্ণ খোয়ানোর ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত থানায় ৭৪টি সাধারণ ডায়রি (জিডি) ও দুটি মামলা করা হয়েছে। এসব ঘটনায়  আটক করা হয়েছে ১০ জনকে।

জানা গেছে, গেল বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে আনজুমানে খেদমতে কোরআন নামের একটি সংগঠন। মাহফিলের শেষদিনে (শনিবার) সমাপনী বক্তব্য পেশ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী। 

মাহফিলের তিনদিনই ফোন চুরির ঘটনা ঘটেছে। তবে শেষদিনে মিজানুর রহমান আজহারীর ওয়াজের সময় ব্যাপক লোকসমাগম হওয়ায় বাড়ে চুরির ঘটনা। শেষদিনে শতাধিক ব্যক্তি মোবাইল চুরির অভিযোগ করেছেন।

এ বিষয়ে সিলেট মহানগর অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাহফিলের শেষদিনে ফোন খোয়া যাওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। এসব অভিযোগে এ পর্যন্ত ৭৪ টি জিডি ও দুটি চুরির মামলা হয়েছে। আরও অনেকে জিডি করার জন্য আসছেন।

তিনি বলেন, চুরির ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Parisreports / Parisreports

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ