ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ইতিহাসে সর্বনিম্ন
ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড দরপতনের মুখোমুখি হয়েছে ভারতীয় রুপি। মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে রুপির দাম। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে ৮৬ দশমিক ৫৮ ভারতীয় রুপি পাওয়া যাচ্ছে। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরেই ডলারের বিপরীতে দরপতন হচ্ছিল ভারতীয় রুপির। সেই ধারাবাহিকতায় সোমবার (১৩ জানুয়ারি) রুপির দাম শূন্য দশমিক চার শতাংশ কমে ৮৬.৫৮২৫ এ নেমে আসে এবং পরে সেশন শেষ হয় ৮৬.৫৭৫০। শেষবারের মতো এতটা পতন হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে।
রুপির এমন দরপতন নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় রুপি আগামী মার্চের শেষের দিকে ৮৭ তে নেমে যেতে পারে। অপরিশোধিত( ক্রুড) তেলের দাম বৃদ্ধি রুপির দাম কমার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও কেবল এই মাসেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে ৪ বিলিয়ন মার্কিন ডলারের বেশি তুলে নিয়েছেন।
মার্কিন আর্থিক নীতি নিয়ে উদ্বেগ এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত নীতিগুলো ঘিরে অনিশ্চয়তার কারণেও রুপির ওপর নেতিবাচক প্রভাব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, রুপির নিম্নমুখী প্রবণতা গত তিন মাসেরও বেশি সময় ধরে অব্যাহত রয়েছে।
Parisreports / Parisreports
রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ
স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী
হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি
প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প
এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা
বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা
ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস
নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ
ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা
বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস