মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী ঢল


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১-২০২৫ রাত ৩:৩৯

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্র অভিমুখে ঢল নেমেছে অভিবাসীদের। মেক্সিকো থেকে শত শত অভিবাসনপ্রত্যাশী যুক্তরাষ্ট্র সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে তাদেরকে ফেরত পাঠানো হবেনা বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) মেক্সিকোর তাপাচুলা শহর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন বহু অভিবাসী। তাদের দাবি সংঘবদ্ধ অপরাধ, হুমকি ও চাঁদাবাজি থেকে রেহাই পেতে মার্কিন সীমান্তের দিকে যাচ্ছেন তারা।

একজন অভিবাসনপ্রত্যাশী বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে টিকিয়ে রেখেছি। এটিকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্য বানিয়েছি। তাই চিন্তা করবেন না ডোনাল্ড ট্রাম্প, আমরা পরিশ্রমী মানুষ, দক্ষ শ্রমিক।’

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে অভিবাসীদের দেশটিতে প্রবেশের বিষয়ে অভিবাসন নীতি আরোপ করা সত্ত্বেও মেক্সিকো থেকে আসা অপেক্ষমাণ অভিবাসীরা আশাবাদী। তাদের মতে, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাধা দেবেনা ট্রাম্প। এমনকি কোনো বেআইনি কাজ না করলে তাদেরকে ফেরত পাঠানো হবে না।
 
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার শপথ ঘিরে গেল কয়েক সপ্তাহ ধরেই মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ভিড় করছেন শত শত অভিবাসী।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা