বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাবের মিলনমেলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ১১:২

নতুন বছরে অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ও মিডিয়া ক্লাবের সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনটিতে বার্ষিক বারবিকিউ উদযাপন করতে ক্লাবের সদস্যরা একত্রিত হন। বুধবার (১ জানুয়ারি) সিডনির ল্যাম্বার্ট রিজার্ভ পার্কে ক্লাবে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্য ও তাদের পরিবার নিয়ে উচ্ছ্বাস ও উল্লাসে মুখরিত ছিল পুরো দিনটি।

ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এলিজা আজাদ টুম্পা সদ্য ক্যামডেন কাউন্সিল থেকে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সম্মাননা প্রদান করেন  ক্লাবের সভাপতি রহমতউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন সুদূর বাংলাদেশ থেকে আগত এলিজা আজাদের বাবা মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম এবং তার সহধর্মিণী। অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন ক্লাবের সহ-সভাপতি কাজী সুলতানা শিমি। তিনি সিডনির বিশিষ্ট ব্যক্তি এবং ক্লাবের সদস্যদের তার লেখা বই উপহার দেন। 

ক্লাবের সভাপতি রহমত উল্লাহ বলেন,  প্রতি বছর ১ জানুয়ারি এই দিনটি পরিবারের মিলনমেলা  হিসেবে উদযাপন করা হবে। আপনারা সবাই আগামী বছরের এই দিনে উপস্থিত থাকবেন।

অস্ট্রেলিয়ার বৃহত্তম প্রেস ক্লাব হিসেবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস ও মিডিয়া ক্লাব ইতোমধ্যে প্রতিষ্ঠিত। অসংখ্য সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এ সংস্থা সম্প্রদায়ের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Parisreports / Parisreports

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন

ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত

আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল 

প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান

পোস্টাল ভোট: কোন দেশের প্রবাসীরা বেশি সাড়া দিচ্ছেন?