বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২৩৪ অবৈধ অভিবাসী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-১-২০২৫ রাত ১২:১

মালয়েশিয়ায় ‘অপস সাপু’ নামে একটি বিশেষ অভিযানে একদিনে বাংলাদেশিসহ অন্তত ২৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। অভিবাসন বিভাগ জানায়, বুধবার (১ জানুয়ারি) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গানে একটি শপিং কমপ্লেক্সে ৮০ জন, জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইডে অভিযান পরিচালনা করে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন এবং পাহাং রাজ্যের কোয়ানতান শহরে অভিযান চালিয়ে ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ এবং ভারতের নাগরিক রয়েছেন। সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, আবাসন এলাকায় বিদেশিদের আগমন নিয়ে উদ্বিগ্ন জনগণের অভিযোগের পর তিনমাস গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

আটক ৮০ জন অবৈধ অভিবাসীর সবাই পুরুষ, যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। এর মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইয়েমেন, ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ার নাগরিক রয়েছে। তবে কতজন বাংলাদেশি রয়েছে তা বিবৃতিতে জানানো হয়নি।

তিনি বলেছেন, অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ লঙ্ঘন, যার মধ্যে বৈধ পাস বা পারমিট না থাকা এবং অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় থাকায় তাদের আটক করা হয়। আটকদের স্ক্রিনিং এবং ডকুমেন্টেশনের উদ্দেশ্যে এনফোর্সমেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

 

Parisreports / Parisreports

এইচআরসি এ্যাওয়ার্ড পদকের জন্য মনোনীত সাংবাদিক এনায়েত সোহেল

সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু

ফ্রান্স যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম রনি

প্রতিবাদে উত্তাল প্যারিসের রিপাবলিক চত্বর

যুবদল ফ্রান্স শাখার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

কাতারের সড়কে প্রাণ হারালেন চট্টগ্রামের যুবক

প্যারিসে মহান বিজয় দিবস উপলক্ষ্যে পতাকা সম্মিলন

ফ্যাশন, সংগ্রাম ও মানবিকতা ইয়ভেস সেন্ট লরেন্টের জীবনগাথা প্যারিসে উন্মোচিত

আমিরাতে রক্তদান কর্মসূচিতে ১০২১ জন প্রবাসী বাংলাদেশি

ফরাসি নাট্যচর্চায় বিসিএফ সম্মাননা পেলেন বাংলাদেশি সোয়েব মোজাম্মেল 

প্যারিসে বিসিএফ-এর বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান

পোস্টাল ভোট: কোন দেশের প্রবাসীরা বেশি সাড়া দিচ্ছেন?