রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৩০ আসন ফাঁকা রেখেই বেরোবির ভর্তি কার্যক্রম সম্পন্ন


বিশ্ববিদ্যালয় প্রতিবেদক photo বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:৫৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) পর্যায়ে ৩০টি আসন ফাঁকা রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান।

তিনি জানান, এ বছর ৩০ টির মতো আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। শিক্ষার্থীদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতার কারণেই এমনটি হয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসনের সংখ্যা তুলনামূলক কম।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২২ টি বিভাগে আসন রয়েছে ১৩৯৫ টি। এর মধ্যে এ ইউনিটে (বিজ্ঞান) ৭১৬টি, বি ইউনিটে (মানবিক) ৩৬৬টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা) ৩১৩টি আসন রয়েছে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া ‘বি’ ইউনিটের পরীক্ষা ৪ মে ও ‘সি’ ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

Parisreports / Parisreports

আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত

রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া 

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ

দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১