রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
রাশিয়ান সরকারের স্কলারশিপ অর্জন করে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমাতে প্রস্তুত বাংলাদেশি একদল শিক্ষার্থী। যাত্রার আগে ভিসাসহ পাসপোর্ট হাতে পেয়েছেন তারা।
রাশিয়ায় যাওয়ার প্রস্তুতির পাশাপাশি নতুন পরিবেশ, বিশ্ববিদ্যালয় জীবন ও একাডেমিক চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা নিতে ঢাকায় মিলিত হয়েছেন স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা।
রবিবার (২৩ আগস্ট) ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। রাশিয়ায় অবস্থানরত শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও বাস্তব পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে রাশিয়ান হাউস ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই স্বাগত বক্তব্য দেন।
তিনি নতুন শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার যাত্রার জন্য শুভকামনা জানান। মতবিনিময়ে সোভিয়েত অ্যালুমনি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (SAAB)-এর নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মো. নাসিম আক্তারসহ রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা রাশিয়ায় পড়াশোনা, জীবনযাপন, পেশাগত বিকাশ এবং নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার নানা দিক নিয়ে কথা বলেন।

বিশেষ করে রাশিয়ায় পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, আবাসন, দৈনন্দিন জীবন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানোর বিষয়ে নতুন শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনলাইনে যুক্ত হয়ে তারা দেশ ছাড়ার আগে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, রাশিয়ায় শিক্ষার্থীদের জীবন কেমন, আবাসন ও পড়াশোনার অভিজ্ঞতা এবং নতুন পরিবেশে কীভাবে দ্রুত মানিয়ে নেওয়া যায়, সে বিষয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন।
ফলে শুধু আনুষ্ঠানিক বিদায় বা পাসপোর্ট হস্তান্তর নয়, পুরো আয়োজনটি হয়ে ওঠে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। একই পথ পাড়ি দেওয়া শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি পরামর্শ পাওয়ায় নতুন স্কলারশিপপ্রাপ্তদের মধ্যেও রাশিয়ায় যাওয়ার প্রস্তুতি ও আত্মবিশ্বাস আরো বাড়ে।
রাশিয়ান হাউস ঢাকার পক্ষ থেকে বলা হয়, ভিসাসহ পাসপোর্ট হাতে পাওয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশের গুরুত্বপূর্ণ মুহূর্ত।

রাশিয়ান সরকারের স্কলারশিপের মাধ্যমে এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ দুই দেশের শিক্ষা ও মানবিক যোগাযোগ আরো গভীর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাশিয়ায় উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে এসব শিক্ষার্থী দেশের শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে অবদান রাখবেন, এমন প্রত্যাশাও রয়েছে।
নতুন স্বপ্ন, নতুন গন্তব্য ভিসাসহ পাসপোর্ট হাতে পাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশি এসব তরুণের রাশিয়ায় উচ্চশিক্ষার যাত্রা এখন সময়ের অপেক্ষা। তাদের সামনে অপেক্ষা করছে নতুন দেশ, নতুন বিশ্ববিদ্যালয়, নতুন অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গড়ে তোলার সুযোগ।
Parisreports / Parisreports
রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১