১৭ জুলাই ২০২৬ সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্রাথমিক পর্বের মধ্য দিয়ে বিওসিই ২০২৬-এর কার্যক্রম শুরু হয়। পরবর্তী পর্যায়ে ঢাকা, রাজশাহী ও সিলেটে আঞ্চলিক পর্ব এবং একটি অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত
সারাদেশের চার হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দীর্ঘ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়া শেষে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে রাশিয়ার সিরিয়াসে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার রাশিয়ান হাউস জানায়, বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই) ২০২৬-এর মাধ্যমে এই দল নির্বাচন করা হয়। উদ্যোগটি আয়োজন করেছে সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন) ও জিরো কম্পিটিশনস।
জাতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় এবং শিক্ষা প্রকল্পের জ্যেষ্ঠ সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
জাতীয় পর্বের পর নির্বাচিত ৪০ জন জাতীয় বিজয়ীকে নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে পরিবেশবিদ্যা, জীববৈচিত্র্য, পরিবেশ রসায়ন, জলবায়ুবিজ্ঞান, পৃথিবী-ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা—এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।
২৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক দল চূড়ান্ত করা হয়। এই পরীক্ষায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, তথ্য বিশ্লেষণের সক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়।
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলেন আবু মাহজুরাহ আয়মান, ফাবিহা নূরজিনা, ইসমাহ আরুশ, এস এম আনফাল হাবিব এবং কামরুন নাহার মেঘা।
বাংলাদেশের প্রতিনিধিদলের দলনেতা হিসেবে থাকবেন তাসিন মোহাম্মদ ও আহনাফ তাহমিদ উদ্দিন। এছাড়া পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে থাকবেন ফেরদৌস আহমেদ।
আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড (আইওসিই) ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দল অংশগ্রহণ করবে। রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় জলবায়ুবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও টেকসই উন্নয়ন-সম্পর্কিত তাত্ত্বিক, ব্যবহারিক এবং প্রকল্পভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
Parisreports / Parisreports
আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত
রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়