কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ ২০২৪-২৫ এর অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১৮ ডিসেম্বর পঞ্চমবারের মতো শুরু হওয়া এই আয়োজনের রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।
আয়োজক কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো. মুজাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এবারের হাল্ট প্রাইজের থিম হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭ গোল। যেকোনো এক বা একাধিক গোলের সমন্বয়ে একটি বিজনেস আইডিয়া প্রদান করতে পারবে একটি টিম।
মো. মুজাহীদুল ইসলাম জানান, এবারের হাল্ট-প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতা ‘আইডিয়া সাবমিশন’, ‘অনলাইন প্রেজেন্টেশন’ ও ‘ফাইনাল পিচ’ এই তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম দুই ধাপ অনলাইনে ও চূড়ান্ত ধাপটি অনুষ্ঠিত হবে অফলাইনে। প্রতিযোগিতায় প্রতিটি দল থেকে সর্বোচ্চ চারজন ও সর্বনিম্ন দুইজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।
ক্যাম্পাস ডিরেক্টর মো. মুজাহীদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শীতকালীন অবকাশ ও রেজিস্ট্রেশন প্রায় একই সময় হওয়ায় এবার মূলত অনলাইন রেজিস্ট্রেশনের দিকেই আমরা বেশি জোর দিচ্ছি। আমাদের পেজে রেজিস্ট্রেশন লিংকসহ সবকিছু বিস্তারিত দেওয়া আছে।’
এ ছাড়া রেজিস্ট্রেশন লিংকের (https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeOTz6jUHq6pWCqZo5bi7l3M2JVZ9ST...) সঙ্গে একটি ‘গাইড বুক’ প্রদান করেছি। যাতে সবাই রেজিস্ট্রেশনের আগে হাল্ট প্রাইজ, এবারের চ্যালেঞ্জ, তিনটি রাউন্ডের ডিটেইলসসহ সবকিছু সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নিজেদের টিম রেজিস্ট্রেশন করতে পারে।
Parisreports / Parisreports
আন্তর্জাতিক জলবায়ু-পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশ প্রতিনিধিদল নির্বাচিত
রাশিয়ান সরকারের স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষায় যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা
এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়