সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জামালপুরে আগুনে পুড়লো চার ঘর


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১-১-২০২৫ রাত ১১:৭

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ মোটরসাইকেল পুড়ে গেছে। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গুঠাইলের বাজার ব্যবসায়ী ওয়ারেস আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

স্থানীয়রা বলেন, হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চারটি ঘর পুড়ে গেলেও ১০ মিটার দুরে থাকা গ্রামীণ ব্যাংকের গুঠাইল শাখা সুরক্ষিত রয়েছে। 

আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। 

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ