শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
নারায়ণগঞ্জের জালকুড়িতে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
এর আগে দুপুর আড়াইটার দিকে কাঠেরপুল এলাকার কয়েকটি কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় জড়ো হন। আন্দোলনে আবীর ফ্যাশন, মেট্রো নিটওয়্যার, মাইক্রো ফাইবার ও আজাদ নিট কম্পোজিটের শ্রমিকেরা অংশ নেন।
শ্রমিকরা জানান, দুপুরের খাবারের বিরতির পর আবীর ফ্যাশনের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে অন্যান্য শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা সেখানে এসে জড়ো হন।
পঞ্চম দিনের মতো গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ চলছে। দুপুরে পরিস্থিতি স্বাভাবিক হলেও বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানা ঘেরাও করে অতর্কিত হামলা চালান শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার ভেতরে থাকা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে বিক্ষোভকারী শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। কয়েক দফায় চলা সংঘর্ষে পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হলে শ্রমিকরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে কাশিমপুর থানা পুলিশের পাশাপাশি আরও আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়েছে। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা পালিয়ে গেছে।
Parisreports / Parisreports
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার
বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ
অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান
জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো
পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা