বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২৬ বিকাল ৭:৫২

নোংরা ও স্যাঁতসেঁতে রান্নাঘর, ঢাকনাহীন ময়লার পাত্র এবং লেবেলবিহীন ঘি সংরক্ষণের অভিযোগে রাজধানীর মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পক্ষ থেকে বলা হয়েছে, মতিঝিলে অবস্থিত হিরাঝিল হোটেলে অভিযান চালানোর সময় রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পাওয়া যায়। রান্নাঘরের মেঝে ছিল নোংরা ও স্যাঁতসেঁতে। সেখানে ঢাকনাহীন অবস্থায় ময়লার পাত্রও রাখা ছিল।
এ ছাড়া হোটেলে কোনো ধরনের লেবেল ছাড়াই ঘি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। খাদ্যকর্মীদেরও প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ব্যবহার করতে দেখা যায়নি।

অভিযানকালে হোটেল কর্তৃপক্ষ পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণকও দেখাতে পারেনি। এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী হোটেলটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

Parisreports / Parisreports

পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের