মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর ১১ নম্বরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কি না, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়াও একই দিন রাতে মিরপুরের কাফরুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। নাশকতামূলক এসব কর্মকাণ্ড প্রতিরোধে ইতোমধ্যে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর অংশ হিসেবে রাজধানীজুড়ে অন্তত দুইশ’র বেশি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশের টহলও। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই শতাধিক চেকপোস্ট পরিচালনা করছে পুলিশ। একই সঙ্গে রাজধানীতে প্রবেশের চারটি গুরুত্বপূর্ণ স্থানেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। এসব পথে রাজধানীতে প্রবেশ ও বের হওয়া যানবাহন পর্যবেক্ষণের পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
Parisreports / Parisreports
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
স্পেন, জার্মানি ও হংকংয়ে চালু হচ্ছে এনআইডি সেবা
এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ
দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট, আপাতত বন্ধ রিয়াদ রুট
শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাজধানীর ৬ রুটে একক কোম্পানির বাস চালু রোববার
বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত
সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল
পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করলো বাংলাদেশ
অটিজমে অসামান্য অবদান, দুই সম্মাননায় ইয়াশা সোবহান
জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : তারো আসো
পদোন্নতি পেতে যাচ্ছেন পুলিশের ৪৯২ কর্মকর্তা