সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১২-২০২৪ সকাল ৯:৪৫

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলের সময় পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। রোববার দুপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের তপন আহাম্মেদ এজাজের পুত্র আফিফ আহমেদ রাহি, ফরিদুল হকের পুত্র তাজিন এবং রাজা মিয়ার পুত্র রওশন আহমেদ রোশন। এরমধ্যে রোশন ঢাকার মোহাম্মদপুর পিপারেটরী স্কুলের নবম শ্রেণি ছাত্র। আফিফ আহমেদ রাহি জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণি এবং তাজিন একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় সাতজনের মধ্যে পাঁচজন নিখোঁজ হয়। দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু সাঁতার না জানায় নিখোঁজ হয় তিনজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে তিনজনের মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার মেশিনে বালি উত্তোলনের কারণে সৃষ্ট গর্তে ডুবে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নদীর যে স্থানে শিক্ষার্থীরা ডুবে যায় সেখানে পানি গভীর নয়। বালি উত্তোলনের গর্তে পড়েই তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শী জানান, পানিতে ফুটবল নিয়ে খেলার সময় একজন বালি তোলা গর্তে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্যরাও গর্তে ডুবে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন কর হবে। নিহত প্রত্যেক পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ