বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দেড় লাখ টাকা জরিমানা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১০:৪২

কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় গুণগতমান যাচাই না করে এবং মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে মেসার্স এস এস ফুড নামে একটি দোকানের স্বত্বাধিকারীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ ডিসেম্বর) বিএসটিআইয়ের অভিযানে এ জরিমানা করা হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে কুমিল্লা নগরীর রানীরবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বিএসটিআই হতে গুণগতমান যাচাই না করে এবং মান সনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সুইটমিট (কালোজাম, চমচম, রসমালাই) পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে এবং বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে মেসার্স এস এস ফুডকে বিএসটিআই আইন-২০১৮ এ ৮০ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় মেসার্স এস এস ফুডের স্বত্বাধিকারী তমাল সাহা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার প্রদান করেন।

অর্থদণ্ডের পর কারখানার যথাযথ সংস্কারপূর্বক মিষ্টি উৎপাদনের উপযোগী অবকাঠামো নির্মাণ করে অতিসত্বর বিএসটিআইয়ের অনুমোদন গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল সাহাকে নির্দেশ দেন।

Parisreports / Parisreports

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

‘ফুরকান লিখেছিল সবাইকে মেরে ফেলবে’

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন স্বামী!

ছয় জেলায় বজ্রপাতে ঝরল ৮ প্রাণ