অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন বলে জোর গুঞ্জন উঠেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে এই জল্পনা তৈরি হয়।
সামান্থা বর্তমানে তার আসন্ন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রযোজক ও পরিচালক তার স্বামী রাজ নিদিমোরু। সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে ভক্তদের সঙ্গে কেক কাটেন এই তারকা দম্পতি।
ওই অনুষ্ঠানে সামান্থার একটি ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিডিওটি দেখে ভক্তদের একটি বড় অংশ সামান্থাকে অগ্রিম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।
উল্লেখ্য, অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন সামান্থা। শারীরিক ও মানসিক ধকল সামলে উঠে গত বছরের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা। বিয়ের ছয় মাস পেরোতেই এবার এই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ল।
তবে মা হওয়ার বিষয়ে সামান্থা বা তার স্বামী পরিচালক রাজ নিদিমোরুর পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Parisreports / Parisreports
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে
ভাঙা হচ্ছে কাঁচপুরের লাভলী সিনেমা হল