মারা গেছেন সুজুকির কর্ণধার ওসামু সুজুকি
বিশ্ববিখ্যাত গাড়ি ও মোটরসাইকেল (অটোমোবাইল) প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান সুজুকি মোটরসের চেয়ারম্যান ওসামু সুজুকি ৯৪ বছর বয়সে মারা গেছেন। রাজধানী টোকিওর একটি হাসপাতালে গত ২৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। খবর জাপান টাইমসের।
ওসামু রক্তের একপ্রকার ক্যানসারে (লিম্ফোমা) আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সুজুকি মোটরস।
ওসামু সুজুকি তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসেবে পরিচিত। মূলত তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই সর্বপ্রথম মধ্যবিত্তের নাগালে আসে মোটরগাড়ি। বিশেষ করে ভারত ও বাংলাদেশের সীমিত বাজেটের লোকজনদের প্রথম গাড়ি বলা হয় যেটিকে, সেই মারুতি-সুজুকি’র বাজারে আসা অসম্ভব হয়ে পড়তো যদি তিনি এর পেছনে না থাকতেন।
তিনি ছিলেন সেইসব শিল্পপতিদের দলে, যারা সস্তার মধ্যে সেরা পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে চাইতেন। এখন পর্যন্ত সুজুকির প্রধান গ্রাহক মূলত মধ্যবিত্ত লোকজন।
তিনি যখন কোম্পানির শীর্ষ নির্বাহীর পদে আসেন, সে সময় লোকসান ও ব্যাংক ঋণের চাপে প্রায় ডুবতে বসেছিল সুজুকি মোটরস। দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে কোম্পানিকে সেই অবস্থা থেকে টেনে তোলেন তিনি।
আজ সুজুকি মোটরসের যে অবস্থা, তার শুরু ৭০ এবং আশির দশকে। ১৯৭১ সালে ভারতের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি মারুতির সঙ্গে অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ হয় সুজুকি মোটরস এবং সেই চুক্তির ফসল মারুতি-সুজুকি গাড়ি, যা ইতোমধ্যে ভারতীয় মধ্যবিত্তের প্রথম গাড়ি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
পরে ১৯৭৯ সালে ‘অল্টো মিনিভেহিকেল’ নামের একটি গাড়ি বাজারে ছাড়ে সুজুকি মোটরস, যা সে সময় মধ্যবিত্ত ক্রেতা-গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ব্যক্তিগত জীবনে মিতব্যয়িতার জন্য সুপরিচিত ছিলেন ওসামু সুজুকি। এসির খরচ বাঁচাতে তিনি তার অফিস ও কারখানার ছাদ বিশেষভাবে তৈরি করেছিলেন, বিমান ভ্রমণের বেলায় সবসময় ইকোনমি ক্লাস বেছে নিতেন তিনি।
Parisreports / Parisreports
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২