রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৬-২০২৬ রাত ৮:৪৫

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের অলিতে-গলিতে ব্রাজিলকে নিয়ে যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে, তা এবার ল্যাটিন আমেরিকার দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যমের নজর কেড়েছে। ব্রাজিলিয়ান মূলধারার সংবাদমাধ্যম গ্লোবো বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর। 

‘১৫,০০০ কিলোমিটার দূরে ব্রাজিল: বিশ্বকাপের জন্য সবুজ ও হলুদে নিজেকে রাঙিয়ে তুলল বাংলাদেশ’— শিরোনামে এক প্রতিবেদনে গ্লোবো জানিয়েছে, ‘বিশ্বকাপে ব্রাজিলের জাতীয় দলকে সমর্থন জানাতে শুধু ব্রাজিলই যে সবুজ-হলুদ পোশাকে সেজেছে, তা নয়। প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরে, আরও নির্দিষ্ট করে বললে বাংলাদেশে, জনগণের একাংশ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে সমর্থন জানাতে পতাকা উত্তোলন করছে এবং রাস্তাঘাট সাজাচ্ছে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওর বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ব্রাজিলকে সমর্থন জানাতে পুরো দেশ সবুজ ও হলুদ রঙে ছেয়ে গেছে, যা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দলটির মধ্যকার সম্পর্কের কারণে এটি একটি ঐতিহ্যবাহী দৃশ্য।

আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা | কালবেলা

ব্রাজিলের প্রসিদ্ধ এই গণমাধ্যমটি লিখেছে, ‘ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ বাংলাদেশে বর্তমানে ১৭ কোটিরও বেশি মানুষের বসবাস। তবে দেশের ফুটবল অবকাঠামো খুব বেশি উন্নত নয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান মাত্র ১৮১তম এবং দেশটি কখনোই ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারেনি। এমন বাস্তবতায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বড় একটি অংশের সমর্থন গিয়ে পড়ে ব্রাজিল ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দিকে।’

বাংলাদেশের ব্রাজিল উন্মাদনার ইতিহাস প্রসঙ্গে গ্লোবো আরও লিখেছে, ‘বাংলাদেশে ব্রাজিল ফুটবলের জনপ্রিয়তার সূচনা হয় ১৯৬০-এর দশকে। সে সময় গ্যারিঞ্চা, পেলে ও অন্যান্য তারকাদের নেতৃত্বে ব্রাজিল বিশ্ব ফুটবলের শীর্ষে উঠে আসে। দেশটির পাঠ্যবইয়ের গল্প, পরে রঙিন টেলিভিশনে জিকো, সক্রেটিসসহ ব্রাজিলিয়ান কিংবদন্তিদের খেলা দেখে প্রজন্মের পর প্রজন্ম এই ভালোবাসা আরও গভীর হয়েছে।’

এক টুকরো ব্রাজিলে রূপ নিল রাঙামাটির 'ব্রাজিল সেতু'

বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে সম্প্রতি ‘ঢাকা ভাইব্রা: বাংলাদেশে ফুটবল অভিযাত্রা নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। অস্কার-মনোনীত চলচ্চিত্র নিমার্তা ও প্রামাণ্যচিত্রটির পরিচালক রাফায়েল বারগামাস্কি বাংলাদেশে এসে পাওয়া অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জানান, ‘একজন ব্রাজিলিয়ান হিসেবে ঢাকায় এসে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তার ভাষায়, বাংলাদেশিরা শুধু ব্রাজিলের ফুটবলই নয়, বরং দেশটির ফুটবল সংস্কৃতি ও ঐতিহ্যকেও নিজেদের করে নিয়েছে’।

এদিকে উন্মাদনার পাশাপাশি ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন ভক্তদের দ্বন্দ্বে জড়ানোর খবরও জানিয়েছে গ্লোবো।  প্রদিবেদনে বলা হয়, সম্প্রতি দেশের হবিগঞ্জ সদর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। যেখানে প্রায় ৫০ জন আহত হন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। 

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ