সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৫-২০২৬ রাত ৯:১৯

ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ৭ জন। সোমবার (১৮ মে) বিকেলে সদরের মায়াধরপুর ও শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের দিনমজুর আসাদুল ইসলাম (৪০) ও শৈলকুপা উপজেলার দামুদকিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন (৪৫)। আসাদুল ইসলাম সদরের মায়াধরপুর গ্রামের মাসুদ রানার বাড়িতে দিনমজুর হিসেবে ধান কাটার কাজ করতে যান। তিনি মাঠে কাজ করছিলেন। বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বিকেলে ঝড় শুরু হলে শৈলকুপার দামুকদিয়া গ্রামের আনিসুর রহমানের স্ত্রী আন্না খাতুন বাড়ির পাশের একটি আম বাগানে আম কুড়াতে যান। সে সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এছাড়াও ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া ও শৈলকুপার বিভিন্ন এলাকায় বজ্রপাতে নারীসহ আহত হয়েছেন আরও ৭ জন। 

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে শৈলকূপা উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহিদুল ইসলামের স্ত্রী সেলিনা বেগমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Parisreports / Parisreports

কুড়িয়ে পাওয়া টাকার মালিককে খুঁজতে মাইকিং

নববধূর বিরুদ্ধে স্বামীকে বিষপানে হত্যার অভিযোগ

জামালপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৪, একই পরিবারের ৩ জন

গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় একজনের মৃত্যু

পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি

ডেমরা সেতু মেরামত, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ