কানের পর আরও একটি আন্তর্জাতিক পুরস্কার জিতল ‘আলী’
আরও একটি আন্তর্জাতিক পুরস্কার এলো নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’র ঝুলিতে। জার্মানির চলচ্চিত্র উৎসব ফিল্মফেস্ট ব্রেমেন–এ ছবিটি ডাইভার্সিটি অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি।
সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন আদনান আল রাজীব। নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘জার্মানি থেকে দারুণ খবর এলো। আবারও পুরস্কার জিতল ‘আলী’। ব্রেমা এবং এসডব্লিউবি-এর সৌজন্যে ফিল্মফেস্ট ব্রেমেন-এ ডাইভারসিটি অ্যাওয়ার্ড জিতেছে আমাদের সিনেমা ‘আলী’।’’
গতকাল ১৯ এপ্রিল জার্মানির ব্রেমেন শহরে অনুষ্ঠিত উৎসবের ২০২৬ আসরের আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতা বিভাগের অংশ হিসেবে ‘আই অ্যাম আলী’–কে এই সম্মাননা দেওয়া হয়।
আসরে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজীব। তিনি বলেন, ‘এই স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি সবার প্রতি কৃতজ্ঞ। এই চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। আমি এই অর্জন আমার টিম এবং আমার দেশকে উৎসর্গ করছি।’
কানের পর এবার নতুন জয়ের পথে ‘আলী’
এর আগে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান জয় করেছে আলী। কানের ৭৮তম আসরের ‘স্পেশাল মেনশন’ (বিশেষ উল্লেখযোগ্য) স্বীকৃতি অর্জন করে ছবিটি। এবার নতুন অর্জন যুক্ত হলো আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’ সিনেমার নামের পাশে।
Parisreports / Parisreports
রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমা দেয়ার নির্দেশ
ভেনিস উৎসবে ২৫ মিনিটের করতালি পেল ফিলিস্তিনিদের নিয়ে তৈরি ‘নাজা’
সালমান শাহকে হারানোর তিন দশক
গোপনে বিয়ে, পাঁচ মাসের মাথায় বিচ্ছেদ বাদশাহ-ইশার
সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা
নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা বললেন অপু বিশ্বাস
কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন আর নেই
হাঁটুর বয়সী তরুণীর সঙ্গে পরকীয়া
হোটেল নোংরাসহ নানা অভিযোগ; মুখ খুললেন জেমস
পতিতাবৃত্তির মামলায় কারাগারে র্যাপার
রেড কার্পেটে অভিনেত্রীকে ভক্তের জোরপূর্বক চুমু
সালমান শাহ হত্যা মামলার আসামি বিমানবন্দরে গ্রেপ্তার