সোমবার, ২২ জুন, ২০২৬

ত্রয়োদশ সংসদ

প্রথম অধিবেশনে এ পর্যন্ত ৮৭টি বিল পাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৪-২০২৬ সকাল ৪:২৫

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমে গতি লক্ষ্য করা গেছে। চলতি অধিবেশন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ৮৭টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বেশকিছু বিল পাস হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ আমানত সুরক্ষা বিল ২০২৬, বিভিন্ন খাতের সংস্কারমূলক আইন এবং বেশ কিছু রহিত হওয়া পুরোনো আইন যুগোপযোগী করে পুনঃপ্রণয়ন করা হয়েছে। বিশেষ করে আর্থিক খাত ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিলগুলো পাসে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


পাস হওয়া বিলগুলো হলো-
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’;  দবরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; দময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’; ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। 

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’; ‘এক্সাইজেস এন্ড সল্ট বিল, ২০২৬’; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাস হয়। এ ছাড়া, আরও কিছু বিল পাস হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি কাঠামো শক্তিশালী করতেই দ্রুততার সাথে এসব বিল যাচাই-বাছাই শেষে সংসদে পাস করা হচ্ছে।

ত্রয়োদশ সংসদের এই অধিবেশনে পাস হওয়া বিলগুলো দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা।

Parisreports / Parisreports

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি