মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
ঘাড়ের ওপর পানমশলা বিজ্ঞাপনের মামলা নিয়ে সালমান খান ঘুরছেন অনেকদিন হলো। একের পর এক শুনানিতে অনুপস্থিত থাকায় আদালত জারি করেছিল গ্রেফতারি পরোয়ানা। এবার মিলল সাময়িক রেহাই।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ এপ্রিল জয়পুর জেলা উপভোক্তা কমিশন ২-এ হাজিরা দেওয়ার কথা ছিল সালমানের। সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন রাজস্থান হাই কোর্ট। নির্দিষ্ট দিনে কমিশনে হাজিরা দেওয়া থেকে রেহাই পেলেন তিনি।
সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন যোগেন্দ্র সিংহ বাদিয়াল। একটি পান মশলার বিজ্ঞাপনে কাজ করায় ভাইজানের বিরুদ্ধে এ অভিযোগ আনেন তিনি।
বদিয়ালের অভিযোগ ছিল, পণ্যগুলোকে ‘জাফরান বা তবক মিশ্রিত এলাচ’ এবং ‘জাফরান মিশ্রিত পানমশলা’ বলা হলেও আদতে তা নয়। এই দাবি ক্রেতাদের বিভ্রান্ত করার জন্য। যাতে সহজেই ক্রেতা বিশ্বাস করেন, পণ্যটি নিরাপদ।
যোগেন্দ্রের অভিযোগের ভিত্তিতে বছরের শুরুতে উপভোক্তা কমিশন হস্তক্ষেপ করে এই পণ্যগুলোর প্রচারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে জয়পুর এবং কোটার মতো শহরে বিলবোর্ড-সহ বিজ্ঞাপন দেখা যেতে শুরু করে। যা দেখে কমিশন মনে করে, তাদের আদেশ অমান্য করা হয়েছে।
বর্তমানে সালমান ব্যস্ত তার নতুন ছবি ‘মাতৃভূমি’ নিয়ে। এরইমধ্যে শুটিং শেষ করেছেন। শুরুতে এর নাম ছিল ব্যাটেল অফ গলওয়ান।
Parisreports / Parisreports
মামলা থেকে রেহাই পেলেন সালমান খান
সিনেমা দেখতে মেয়ে জাইমাকে নিয়ে হলে প্রধানমন্ত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির
আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের
মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের
ইফতার বানিয়ে তোপের মুখে বলিউড অভিনেত্রী
তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন
‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’