বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ভারতীয় ভিসা
বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, আলোচনার সময় ভারতের মন্ত্রী জয়শঙ্কর বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে। এ ছাড়া দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ চালিয়ে যাওয়ার ব্যাপারেও একমত হয়েছে।
বৈঠকে দুই দেশই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়। ওই বৈঠকে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে নিয়ে আলোচনা হয়। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এস. জয়শঙ্কর তার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া বার্তায় বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করছেন। তিনি জানান, বৈঠকে দুই দেশ আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও মতবিনিময় করেছে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এই সফরটি দীর্ঘ সময়ের টানাপোড়েনের পর নতুন সরকারের অধীনে গঠিত তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের পর প্রথম উচ্চপর্যায়ের ভারত সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার দিল্লিতে পৌঁছেন। সফরকালে তিনি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে পৃথক বৈঠক করবেন।
দিল্লি সফর শেষে তিনি বৃহস্পতিবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এস. জয়শঙ্কর একসঙ্গে মরিশাসে রওনা দেবেন, যেখানে তারা ৯তম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নেবেন।
Parisreports / Parisreports
যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প