রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৪-২০২৬ রাত ১:৪১

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর লালবাগ থানায় জনৈক আশরাফুলের দায়ের করা এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, লালবাগ থানার এই মামলার (মামলা নং-৫) ৩ নম্বর আসামি হলেন শিরীন শারমিন চৌধুরী। এই মামলার এক নম্বর আসামি শেখ হাসিনা এবং দুই নম্বর আসামি ওবায়দুল কাদের।

গত রাতে ধানমন্ডিতে চাচাতো ভাইয়ের বাসা থেকে ডিবির হাতে আটক হওয়ার পর আজ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ। এর আগে তার বিরুদ্ধে রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ উত্তরা ও বনানী থানায় একাধিক মামলার তথ্য জানানো হয়েছিল। আজ দুপুরের দিকে তাকে ঢাকার আদালতে তোলা হবে।

Parisreports / Parisreports

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার

র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের

পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর

বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ