অন্তঃসত্ত্বা অভিনেত্রী
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
সিনেমা দিয়ে দর্শকদের নজর কাড়তে না পারলেও বিতর্কিত মন্তব্য এবং পোশাকের জেরে প্রায় সমালোচনার টেবিল থাকেন অভিনেত্রী পুনম পাণ্ডে। মঙ্গলবার (৩১ মার্চ) সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি প্রকাশ করে ভক্ত ও নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি। ছবিতে বেবি বাম্প স্পষ্ট। ক্যাপশনে কোনো লেখা না থাকলেও দুধের বোতল ও বাচ্চার ইমোজি দিয়ে মা হতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।
২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিক ও মডেল স্যাম বম্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পুনম। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। স্বামীর বিরুদ্ধে মারধর ও ধর্ষণের অভিযোগ এনে তাঁকে হাজতবাসও করিয়েছিলেন অভিনেত্রী। গত প্রায় অর্ধ যুগ ধরে তাঁরা এক ছাদের নিচে থাকেন না। দীর্ঘদিন বিচ্ছেদের পরও হঠাৎ পুনমের মা হতে যাওয়ার খবরে হাজার প্রশ্নের জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ জানতে চেয়েছেন, পুনম কি নতুন কোনো সঙ্গী খুঁজে পেয়েছেন, নাকি স্বামীর সঙ্গেই তাঁর সম্পর্কের মিটমাট হয়েছে?

পুনমের অন্তঃসত্ত্বার ছবি দেখে অনেকে প্রচারের কৌশল হিসেবে দেখছেন। এর আগে ২০২৪ সালের শুরুতে নিজের মৃত্যুর খবর ছড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সে সময় ক্যানসারে তাঁর মৃত্যুর খবর প্রচারের ৪৮ ঘণ্টা পর তিনি জীবিত হয়ে ফিরে আসেন। পরে দাবি করেন, ক্যানসার সচেতনতা বাড়াতেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন। পুরনো বিতর্কের কারণে নেটিজেনরা তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি বিশ্বাস করতে দ্বিধাবোধ করছেন।
২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় পুনম পাণ্ডের। আবেদনময়ী লুকের কারণে ক্যারিয়ারের শুরু থেকে আলোচনায় ছিলেন। এরপর ‘আদালত’, ‘লাভ ইজ পয়জন’ এবং ‘দ্য জার্নি অফ কর্মা’র মতো সিনেমায় অভিনয় করেছেন।
Parisreports / Parisreports
ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে
২৭ বছর পর পাল্টে যাচ্ছে অস্কারের ভেন্যু
দর্শকদের হতাশ করল নতুন হ্যারি পটার
একাধিক পুরুষের সঙ্গে মালাইকার প্রেমের গুঞ্জন
বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন মনিকা কবির
আসছে ককটেল টু, সর্বোচ্চ পারিশ্রমিক শাহিদের
মঞ্চে হঠাৎ কান্না শুরু সুনিধি চৌহানের
ইফতার বানিয়ে তোপের মুখে বলিউড অভিনেত্রী
তৃষার সঙ্গে থালাপতি বিজয়ের পরকীয়ার গুঞ্জন
‘কাউকে মেরে ফেলি নাই, নিজে আত্মহত্যা করেছে’
হাসপাতালে ভর্তি সঞ্জয় লীলা বানসালি
১৯ বছর পর ভারতে মঞ্চ মাতাবেন শাকিরা