রাজধানীতে কালবৈশাখী ঝড়, শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টি
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার পরপরই আকাশে কালো মেঘ জমে ওঠার পর কয়েক দফায় দমকা হাওয়া ও ধুলিঝড় বয়ে যায়, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এসময় মিরপুর ১০, বাংলামোটর, শাহবাগ, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আচমকা ঝড়ো হাওয়া শুরু হয়। এর কিছুক্ষণ পরই ধুলিঝড় আকার ধারণ করে পরিস্থিতি আরও তীব্র হয়। পরে রাত ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি, যা দ্রুতই ভারী বর্ষণে রূপ নেয়।
ঝড়ের সময় আকাশজুড়ে ঘনঘন বিদ্যুৎ চমকানো এবং বিকট শব্দে বজ্রপাতের ঘটনাও ঘটে, যা পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে। হঠাৎ শুরু হওয়া এই বৃষ্টিতে অফিসফেরত মানুষ ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন। অনেকেই আশ্রয়ের খোঁজে ছুটে বেড়ান।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে সাময়িক জলাবদ্ধতারও সৃষ্টি হয়। এতে যান চলাচলে ধীরগতি দেখা দেয় এবং ব্যস্ত সড়কগুলোতে যানজট তৈরি হয়। বিশেষ করে সন্ধ্যার পর অফিস ছুটির সময় ঝড় শুরু হওয়ায় নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যায়।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকা ছাড়াও রাজশাহী, পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
Parisreports / Parisreports
গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
শিক্ষিকার সন্তানের লাশ উদ্ধার
র্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবির যাত্রা শুরু
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
পুরোনো আইন দিয়ে নতুন অপরাধ মোকাবিলা সম্ভব নয়
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর
বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকা নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল দুই রোগীর