ঈদের লম্বা ছুটির পর চেনা রূপে ফিরছে ঢাকা
ঈদের দীর্ঘ ছুটিতে ফাঁকা ঢাকা ধীরে ধীরে আগের রূপে ফিরে আসছে। রোববার (২৯ মার্চ) সকাল থেকে অফিস, আদালত, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকায় রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। নগরবাসীর উপস্থিতি ও চলাচলে রাজধানী অনেকটাই তার চেনা রূপে ফিরছে। তবে পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও দু-এক দিন সময় লাগতে পারে।
সকালে মিরপুর, বাড্ডা, নতুনবাজার, গুলিস্তান, মগবাজারসহ বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা গেছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগ সড়কে গাড়ির চাপ অনেকটা বেড়েছে। বাসপয়েন্টে যানবাহনের জটলা এবং কোথাও কোথাও গাড়ির ধীরগতি দেখা গেছে। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে যাত্রীদের ভোগান্তিও বেড়েছে। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তির সীমাটা বেশি। আইনশৃঙ্খলা বাহিনী সড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। তারা বাসপয়েন্টে যাত্রী ওঠানো-নামানো নিশ্চিত করছেন এবং প্রধান সড়কে রিকশা প্রবেশ নিয়ন্ত্রণ করছেন।
সকালে মগবাজার এলাকায় অনেক মানুষকে বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। কোনো বাসে পা রাখার সুযোগ পেলেই ছুটে যাচ্ছেন তারা। অধিকাংশ গণপরিবহনে যাত্রী এতটাই বেশি যে পা রাখার জায়গাও নেই। অনেকে ঝুঁকি নিয়ে গাড়ির দরজায় ঝুলেও অফিস বা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
সকালে বাড্ডা লিংক রোড এলাকায় রাইদা পরিবহনের এক যাত্রী বলেন, ‘ছুটির পর আজ প্রথম অফিসে যাচ্ছি। প্রথম দিনই দেরি হলে সমস্যা হতে পারে। ঝুঁকি নিয়েও অফিস সময়মতো পৌঁছাতে হবে।’
নতুনবাজার এলাকায় গাড়িচালক মোহাম্মদ রফিক বলেন, ‘ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে চাপ বেড়েছে। যাত্রীদের কিছুটা সমস্যা হচ্ছে, তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে।’
গণমাধ্যমকর্মী রুজি আক্তার বলেন, ‘ঈদের সময় ঢাকায় ছিলাম। তখন রাস্তায় চাপ কম ছিল। আজ দেখা যাচ্ছে আগের মতো ব্যস্ততা ফেরত এসেছে। আশা করি দু-এক দিনের মধ্যেই সব স্বাভাবিক হবে।’
Parisreports / Parisreports
ঈদের লম্বা ছুটির পর চেনা রূপে ফিরছে ঢাকা
ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি
বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি
সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
পাঁচ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস