ইফতার বানিয়ে তোপের মুখে বলিউড অভিনেত্রী
ভারতের মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতারি তৈরিতে অংশ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। তবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা সেই মন্তব্যের বিপরীতে দমে না গিয়ে উপযুক্ত জবাব দিয়েছেন ‘জয় হো’ খ্যাত এই তারকা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ডেইজি শাহর একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে রাস্তার পাশে ইফতারি প্রস্তুতিতে সাহায্য করতে দেখা যায়। এই ভিডিওর নিচে এক নেটিজেন ডেইজির পূর্বের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বিদ্রূপ করেন।
গত বছর দীপাবলিতে আতশবাজি ফোটানোর প্রতিবাদ করেছিলেন এই অভিনেত্রী। সেই সূত্র ধরে ওই ব্যবহারকারী মন্তব্য করেন, ইনি ডেইজি শাহ। আতশবাজি নিয়ে তার সমস্যা আছে, অথচ তিনি ইফতারের আয়োজনে অংশ নিয়ে রান্না করছেন।
এই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। স্পষ্টভাবে বলেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা আর ইফতারি রান্না করা সম্পূর্ণ আলাদা বিষয়। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।
মূলত গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নির্বাচনী প্রচারণার সময় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লেগে গিয়েছিল। ডেইজির নিজের বাসার পাশের সেই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি জননিরাপত্তা নিয়ে সোচ্চার হয়েছিলেন। সেই পুরনো প্রতিবাদের সঙ্গে বর্তমান ইফতারি বিতরণের বিষয়টিকে মিলিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন ডেইজি।
উল্লেখ্য, কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে বিশেষ পরিচিতি পান।
Parisreports / Parisreports
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন
একা থাকাটা মানুষের নিজের পছন্দ : সালমান খান