ধলেশ্বরী টোল প্লাজায় বাসের ধাক্কায় ৬ জন নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় বাসের ধাক্কায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারে থাকা ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলেয়া বেগম (৪৮), ইমু (২৫), রিহা (৮), আয়াজ (৩), নিপা (৩২) ও আব্দুল্লাহ (৭)। এদের মধ্যে চারজন একই পরিবারের বলে জানা গেছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক আত্বীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে গোপালগঞ্জে যাচ্ছিলেন তারা। এ সময় কুচিয়া পাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
নিহতদের মরদেহগুলো রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে চারজন মিটফোর্ড হাসপাতাল ও একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Parisreports / Parisreports
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট